ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের অবস্থিত হাদির কবর জিয়ারত করেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবিসহ কয়েকটি রাষ্ট্রীয় সংস্থার সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথমে শহীদ হাদির কবর জিয়ারত করতে আসবেন তারেক রহমান। এরপর নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন। পরে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫