ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর, ৩৬ এক্সপ্রেসওয়ে, গুলশানসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশান ও রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রধান সড়কগুলোতে অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণ করা হবে

তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি লন্ডন থেকে দেশে পৌঁছাবেন। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তার পথ চলা হবে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবনে।

বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান বাসভবনের পথে জনসমাগমের কারণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তারেক রহমান ২০০৮ সালে সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১২ সালে তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন, যা এক বছরের মধ্যে অনুমোদিত হয়। এরপর থেকে দেশে ফেরেননি। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রয়োজন অনুযায়ী কয়েকবার দেশে আসতে পারলেও নিজে কখনো ফেরেননি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫