ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেল।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

হঠাৎ খবর ছড়িয়ে পড়ে—ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ মারা গেছেন। বুধবার সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা পোস্ট ঘুরতে থাকে। অনেকেই জানতে চান, সত্যিই কি রিয়াজ আর বেঁচে নেই? তবে তখনও এ গুঞ্জনের কোনো নির্ভরযোগ্য নিশ্চিতকরণ মিলেনি। গুজব ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়তে থাকে। শেষ পর্যন্ত রিয়াজের স্ত্রী বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দেন, এ খবর সত্য নয়।

গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তন ও গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কার্যত আত্মগোপনে চলে যান রিয়াজ। এখনও পর্যন্ত তিনি প্রকাশ্যে তেমনভাবে দেখা দিচ্ছেন না।

এরপর থেকে তার কোনো প্রকাশ্য উপস্থিতি কিংবা চলচ্চিত্র অঙ্গনের কারও সঙ্গে সরাসরি যোগাযোগের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। রিয়াজের ব্যক্তিগত মোবাইল নম্বরটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়ে ওঠেনি অনেকের কাছে। ফলে রিয়াজের মৃত্যুর খবর যেন আরও দ্রুত বিশ্বাসযোগ্যতা পায় এবং গভীর উদ্বেগের সৃষ্টি করে।

তবে রিয়াজের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। বুধবার সন্ধ্যায় রিয়াজের পরিবারের পক্ষ থেকে দেশের একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে জানানো হয়, অভিনেতা জীবিত ও সুস্থ আছেন। রিয়াজের স্ত্রী এই খবরের সত্যতা নাকচ করে দিয়ে বলেন, ‘এ ধরনের খবর একেবারেই সত্য নয়। রিয়াজ সুস্থ আছেন। যেখানেই আছেন, তিনি ভালো আছেন।’

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে অভিনেতা রিয়াজ গত কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত। তবে পর্দায় উপস্থিতি কমলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত সরব। দীর্ঘদিন আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসেবে দলের নানা কর্মসূচিতে সক্রিয় অংশ নিয়েছেন এবং নিয়মিত বক্তৃতা দিয়েছেন রিয়াজ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে বিটিভি ও এফডিসিতে অনুষ্ঠিত মানববন্ধনের অন্যতম নেতৃত্বে ছিলেন তিনি। এছাড়া সে সময়কার আলোচিত ও বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই নিজেকে সব মাধ্যম থেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছেন এই নায়ক।

নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখা রিয়াজ টানা দুই যুগ শীর্ষ জনপ্রিয় মুখ হিসেবে রাজত্ব করেছেন। সুপারহিট সব সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে উঠেছিলেন দর্শক নন্দিত। ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘অপারেশন সুন্দরবন’ ছিল তার অভিনীত সর্বশেষ ছবি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেল।

আপডেট সময় : ০৯:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫