ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বড়দিন-থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো নিষেধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লক করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটা গির্জার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আরও বেশি হারে গ্রেফতার করা, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ডবাই রাখা, ঢাকা মহানগরীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা, পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বড়দিন-থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো নিষেধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫