ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক ২৩ ডিসেম্বর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করার কথা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। সেটি একদিন এগিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) করা হয়েছে। 

সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠেয় নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিং আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার পরিবর্তে আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট-২), অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে উক্ত ব্রিফিং এ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি এবং মাননীয় নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক ব্রিফিং এ উপস্থিত থাকবেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক ২৩ ডিসেম্বর

আপডেট সময় : ০১:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫