ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির খুনিরা যে দেশে পালাবে সেখানে গিয়ে বদলা: ইশরাক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা যেই দেশে পালাবে সেখানে গিয়ে হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, এই হত্যার ন্যয়বিচার নিশ্চিত করা হবে। হাদির জীবনের বিনিময়ে ভবিষ্যৎ অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে একটি স্পষ্ট পথে এগিয়ে যাবে বাংলাদেশ। 

শনিবার (২০ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বলেন ইশরাক।

শনিবার বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো শোকাহত মানুষ জানাজায় শরিক হন।

সার্বিক সব প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, ‘দেখ, গর্তের ভেতর থেকে তোরা দেখ। হাদির জন্মই হয়েছিল দেশপ্রেমে বলীয়ান হয়ে লড়াই করতে করতে শহীদ হওয়ার জন্য। এই লক্ষ-কোটি জনতা শহীদ হাদির জন্য মোনাজাতে হাত তুলবে, হাদির জান্নাত কামনা করে। শহীদ হাদিরা কখনো মরে না— সে নিঃসন্দেহে অমর হয়ে থাকবে। হাদির জীবনের বিনিময়ে আমাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে একটি স্পষ্ট পথে এগিয়ে যাবে।

এর অর্থ হলো, আওয়ামী লীগ বাস্তবে বহু আগেই একটি রাজনৈতিক দল হিসেবে তার বৈশিষ্ট্য হারিয়ে একটি স*ন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে—যাদের নৃশংসতার কোনো সীমা নেই। আজ আওয়ামী লীগ একটি ক্যান্সারে পরিণত হয়েছে।

হাদির শুটার, সহযোগিতাকারী এবং অডিওতে যারা বাহাদুরি দেখিয়েছে— গর্তে লুকিয়ে থাকা সেই পলাতক সঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে তোদের খোঁজ নেওয়া হবে। তোরা যে দেশেই পালিয়ে থাকিস না কেন, মনে করিস না ধরা ছোঁয়ার বাইরে। ওই দেশে গিয়ে হাদির হত্যার বদলা নিয়ে, ন্যয়বিচার নিশ্চিত করা হবে। বিদেশি আগ্রাসন রোধ করতে বাংলাদেশ রাষ্ট্র আগামীতে সেই সক্ষমতা অর্জন করবে ইনশাআল্লাহ।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের জন্য ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয় তাকে। এরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনদিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

হাদির খুনিরা যে দেশে পালাবে সেখানে গিয়ে বদলা: ইশরাক

আপডেট সময় : ০৫:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫