ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় সাতটি হাতি প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার স্থানীয় সময় রাত ২টা ১৭ মিনিটে রাজ্যের হোজাই জেলায় ট্রেনটি হাতির পালের সঙ্গে ধাক্কা খেলে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছে, আসামের সাইরাং জেলা থেকে নয়াদিল্লির দিকে রওনা হয়েছিল। গভীর রাতে উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের যমুনামুখ-কামপুর সেকশন ধরে দ্রুত গতিতে ট্রেনটি যাওয়ার সময় বুনো হাতির একটি পাল লাইনে চলে আসে। স্থানীয়দের দাবি ওই পালে কমপক্ষে ১১ থেকে ১২টি হাতি ছিল।

আসামের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভিভি রাকেশ রেড্ডি এএফপিকে জানিয়েছেন, একটি শাবকসহ সাতটি হাতি মারা গেছে এবং একটি হাতি আহত হয়েছে।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা বলেছেন, কর্তৃপক্ষ বন্য হতিদের চলাচলের জন্য ‘হাতির করিডোর’ নির্ধারণ করা এসব রুটে গতি বিধিনিষেধ আরোপ করেছে। তবে সর্বশেষ দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে, সেটি নির্ধারিত ‘এলিফ্যান্ট করিডর’ বাইরে।

প্রসঙ্গত, ভারতের প্রায় ২২ হাজার বন্য হাতির মধ্যে আসাম রাজ্যটিতে ৪ হাজারেও বেশি হাতি বাস করে। দেশটিতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু খুব বিরল কোনো ঘটনা নয়।

ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ বছরে আসামসহ ভারতের একাধিক রাজ্যে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ৭৯টি হাতির মৃত্যু হয়েছে।

সূত্র: এনডিটিভি

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু

আপডেট সময় : ০৭:২৬:০২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫