ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে শিশু হত্যাকে জঘন্য সন্ত্রাসী হামলা বললেন মির্জা ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

লক্ষীপুরের ভবানীগঞ্জে গভীর রাতে নৃশংস অগ্নিসংযোগে ৮ বছরের শিশু নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি আরও বলেন, এটি একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা, যা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক মতো দমনের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনায় প্রমাণ হয় যে, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে।

শনিবার এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। দুর্বৃত্তদের লাগানো আগুনে নিহত নিষ্পাপ শিশু মোসা. আয়শা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেছেন।

এর আগে গতকাল শুক্রবার গভীর রাতে লক্ষীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বসতবাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে তার ৮ বছর বয়সী শিশু কন্যা মোসা. আয়শা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে।

এছাড়া বেলাল হোসেনের অন্য দুই কন্যা, বীথি আক্তার ও স্মৃতি আক্তার, আগুনে গুরুতর আহত হয়েছেন। ইতোমধ্যে আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, এবং তাদের পিতা বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

লক্ষ্মীপুরে শিশু হত্যাকে জঘন্য সন্ত্রাসী হামলা বললেন মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫