ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে বহিষ্কার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ শনিবার (২০ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর একটি স্ট্যাটাস দিয়েছেন। এটি এলডিপির দলীয় কোনো সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয়।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘বিএনপির সাথে এলডিপির কোনো জোট ছিল না বা লিখিত চুক্তিও ছিল না। ছিল বিশ্বাস ও আলোচনা। তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তারা মোনাফেক। তালাক দেওয়া বউয়ের সাথে আবার সংসার করা যায় না, এটা অনৈতিক। এদের সাথে সকল সম্পর্ক শেষ। এদের সাথে আলোচনা করা অর্থ সময় ক্ষেপণ, মিথ্যার ফুলঝুরি শোনা। বিএনপি এখন পতনশীল, পচনশীল একটি দুর্নীতিবাজ, চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট। এদের কাছে সততা আশা করা যায় না। যাদের সম্মান, মর্যাদা আছে তারা এদের থেকে নিরাপদ দূরত্বে থাকা উত্তম। এরা সশস্ত্র বাহিনীর অফিসারদের চরম অপমান করে। এদের পতন অনিবার্য।’

এলডিপি মনে করে, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি। বিষয়টি এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদসহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে দেশকে স্থিতিশীল ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এলডিপির শীর্ষ নেতৃত্বে থেকে এমন অবিবেচকের মতো উক্তি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ (২০ ডিসেম্বর) এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলের সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে বহিষ্কার

আপডেট সময় : ০৫:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫