ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলায় বিপিজেএ’র নিন্দা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

পাঠকপ্রিয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এবং দ্য নিউএজ সম্পাদক প্রবীণ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী লিথো বলেন, সংবাদপত্রের ওপর যেকোনো ধরনের হামলা স্বাধীন মত-প্রকাশের পরিপন্থী। আমরা দুটি পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং একজন সম্পাদককে হেনস্তার নিন্দা জানাই।

তারা বলেন, সমাজে ভিন্নমত থাকবে। মতের ভিন্নতা সমাজে সুস্থ ধারা তৈরি করে। সাংবাদিকতা কোনো অপরাধমূলক কাজ নয়। শরিফ ওসমান হাদির ওপর হামলার দায় দুষ্কৃতকারীদের। তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদপত্র ও সাংবাদিককে লক্ষ্যবস্তু করা অন্যায়।

বিপিজেএ নেতৃবৃ্ন্দ বলেন, দেশে একটি সুস্থধারার রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য যখন নির্বাচন আয়োজনের কাজ চলছে তখন সংবাদপত্র ও সাংবাদিকের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। আমরা এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলায় বিপিজেএ’র নিন্দা

আপডেট সময় : ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫