ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন নয়: নাহিদ ইসলাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ ও ইসলাম দুটোর নামেই দেশ বিভাজন গ্রহণযোগ্য নয়। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগের সমাবেশে তিনি বলেন, ‘জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের নামে যেমন দেশ বিভাজন করা যাবে না, তেমনি ইসলামের নামেও বিভাজন তৈরি করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার।’

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের প্রকৃত মূল্যায়ন ও সুরাহা হয়নি। আওয়ামী লীগ মুজিববাদ দিয়ে দেশকে বিভক্ত রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম দাবি করেন, ‘আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।’

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা সহজভাবে নেওয়া যায় না। ‘জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ ব্যর্থ হলে আমরা পাল্টা ব্যবস্থা নেব।’

নাহিদ ইসলাম শেষে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল গণতান্ত্রিক উত্তরণ সম্ভব।’

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের ৭১ এর বিজয়কে ‘নিজেদের বিজয়’ বলায় তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে বিভাজন নয়: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫