ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির সবশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে অস্ত্রোপচারের জন্য তাকে সম্পূর্ণভাবে শারীরিকভাবে স্থিতিশীল করা প্রয়োজন।

পোস্টে উল্লেখ করা হয়, প্রয়োজনীয় অস্ত্রোপচার সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডে করা হতে পারে। ব্রেনকে সক্রিয় করার জন্য অপারেশন অপরিহার্য বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও জানানো হয়, বর্তমানে শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপনই চিকিৎসার মূল লক্ষ্য। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে।

সবশেষে ইনকিলাব মঞ্চ জানায়, শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

হাদির সবশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫