ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, মাস্টারমাইন্ড সবুজ গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে বাসার সামনেই এলোপাতাড়ি কুপিয়ে বিল্লাল হোসেন ওরফে বাবুকে (২৬) হত্যা ও তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
‎
‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ডিবি পুলিশ এজাহারভুক্ত দুই নম্বর আসামিকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এর আগে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় বাসার সামনেই বাবা আবুল কাশেমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় ছেলে বিল্লাল হোসেন বাবু বাবাকে বাঁচাতে গেলে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই হত্যার নেপথ্যে মূল মাস্টারমাইন্ড ছিলো ইকবাল হোসেন সবুজ। তার কাছ থেকে সোহেল নামে এক ফল ব্যবসায়ী সুদের টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
‎
‎তিনি আরও জানান, এ ঘটনায় পরদিন নিহত বাবুর মা মুক্তা বেগম ৬ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, মাস্টারমাইন্ড সবুজ গ্রেফতার

আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫