ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ছাত্র অধিকার পরিষদের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে দায়ী করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। 

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ‘গত এক থেকে দেড় বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর গুলিবর্ষণের মতো গুরুতর ঘটনার পরও অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তারে তিনি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি। পরে অর্থ পুরস্কার ঘোষণাকে তিনি প্রহসন ও তামাশা বলেও উল্লেখ করেন।’

রাকিবুল ইসলাম আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের পরিবর্তে প্রতীকী ও লোক দেখানো কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণ করে না। তার অভিযোগ, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যূনতম দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ও সক্রিয় করার পরিবর্তে তিনি অপ্রাসঙ্গিক বিষয়ে ব্যস্ত সময় পার করছেন, যা জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান দায়িত্ব ছিল মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সেই দায়িত্ব পালনে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন।’

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের নেতারা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ না করলে রাজপথের আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ছাত্র অধিকার পরিষদের

আপডেট সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫