ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির আচরণে ক্রিকেটারদের হয়ে তামিমের ‘প্রতিবাদ’

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

অসংখ্য বিতর্কের মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করেছে। ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টে ২০টি ক্লাবের মধ্যে ৮টি ক্লাব অংশ নেয়নি।

আজ প্রথম দিনে ৪টি ম্যাচ হওয়ার কথা ছিল, এর মধ্যে মাঠে গড়িয়েছে কেবল ১টি ম্যাচ। মাঠে ম্যাচ না গড়ানোর মতো এমন ঘটনা যে ঘটবে গতকাল থেকেই অনুমান করা গিয়েছিল।

গতকাল শনিবার ৮ ক্লাবের ক্রিকেটাররা সব দলকে নিয়ে লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্মারকলিপি দিয়েছিল। বিসিবি কার্যালয়ের সামনে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনও করেন ক্রিকেটাররা।

ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্রিকেটাররা মাঠের বাইরে রাস্তায় নেমেছে, এসব কিছু মেনে নিতে পারছেন না তামিম ইকবাল। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্রিকেটারদের হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

প্রথম বিভাগ ক্রিকেট লিগ অনিশ্চয়তার মাঝে শুরুর আগে গতকাল একাধিক ক্লাবের ক্রিকেটাররা বিসিবিতে এসেছিলেন। কিন্তু তাদের সবাইকে ক্রিকেট বোর্ডে প্রবেশ করতে দেয়নি বিসিবি।

গতকালের এই ঘটনা নিয়ে আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে। অথচ সেই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল। পরে যদিও একটি প্রতিনিধি দলকে ভেতরে নেওয়া হয়েছে। কিন্তু আরও অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বিসিবির আচরণে ক্রিকেটারদের হয়ে তামিমের ‘প্রতিবাদ’

আপডেট সময় : ০৮:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫