ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনিতে ইহুদিদের উৎসব লক্ষ্য করে হামলা, নিহত অন্তত ১১

অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। ইহুদি কমিউনিটি এই হামলার লক্ষ্যবস্তু ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

সংবাদমাধ্যম বিবিসি ও এবিসি নিউজ জানায়, স্থানীয় সময় আজ রোববার সন্ধ্যায় এ হামলা হয়। এ সময় ইহুদিদের ‘হানুকাহ’ উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।

ঘটনার কিছুক্ষণ পরই দ্রুত পুলিশ উপস্থিত হয়। সৈকত থেকে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকেন। ৫০টির মতো গুলির শব্দ শোনা গেছে।

দেশটির একাধিক টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে মাটিতে পড়ে থাকা মানুষদের দেখা গেছে। এক্সে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বন্ডি সৈকতে লোকজনকে বিচ্ছিন্নভাবে দৌড়াতে দেখা গেছে। এ সময় একাধিক গুলির শব্দ এবং পুলিশের সাইরেন শোনা যায়।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের একজন মুখপাত্র বলেন, ‘আমরা বন্ডিতে সক্রিয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবগত। আশেপাশের লোকদের নিউ সাউথ ওয়েলস পুলিশের কাছ থেকে তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।’

হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলসের পুলিশ। পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইহুদিদের পাশাপাশি মুসলিম কমিউনিটির লোকজনের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সিডনিতে ইহুদিদের উৎসব লক্ষ্য করে হামলা, নিহত অন্তত ১১

আপডেট সময় : ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫