ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস নামে একটি সংগঠনের এক সদস্যের ওপর হামলা হয়েছে। তার নাম রেজোয়ান হোসেন (২৩)। 

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৮ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, উত্তরা পাবলিক কলেজের পাশে জুলাই রেবেলস নামের একটি সংগঠনের অফিস রয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনের সদস্য রেজোয়ান হোসেন অফিসকক্ষে বসেছিলেন। সে সময় চার-পাঁচজনের একটি দল অফিসে ঢুকে কথা কাটাকাটি এবং মারধর করেছে বলে আমরা খবর পাই।

তিনি বলেন, মারধরের ঘটনায় হামলাকারীদের একজন রেজোয়ানের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে উত্তরার ইউএসবি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। তিনি সুস্থ আছেন।

এ ঘটনায় হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা

আপডেট সময় : ০২:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫