ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সরকারকে যে কর্মসূচি দিতে বললেন আসিফ মাহমুদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে কঠোর কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘সরকারকে এখন অপারেশন ডেভিল হান্টের থেকেও কঠোর কর্মসূচি হাতে নিতে হবে। সন্ত্রাসীদের মুক্ত বাতাসে ছেড়ে রেখে দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা, নির্বাচন আয়োজন কিছুই সম্ভব না।’

তিনি আরও লেখেন, ‘নিষিদ্ধ ফ্যাসিস্টদের সিম্প্যাথাইজার, তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী তথাকথিত বুদ্ধিজীবী, টকশোজীবীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। যে ফ্যাসিস্টদের পক্ষে গুলি করেছে আর যারা ফ্যাসিস্টদের পক্ষে বয়ান উৎপাদন করে আসছে এদের অপরাধ সমান।’

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর পল্টন এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন।

রাজধানী পল্টন এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পরই তার সহকর্মীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারকে যে কর্মসূচি দিতে বললেন আসিফ মাহমুদ

আপডেট সময় : ০১:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫