ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি এবং তার সঙ্গে গত কয়েকদিন ধরে থাকা সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্তে সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেই ব্যক্তিকে ধরতে জাতীয় জরুরি সেবা ছাড়াও মতিঝিল বিভাগের ডিসি ও পল্টন থানার ওসির ফোন নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিক্সাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়। কিন্তু সেই মোটরসাইকেলটি কোনদিকে গেছে তা শনাক্ত করতে পারলেও সেই দুই ব্যক্তিকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। যদিও গতরাতে ডিএমপি কমিশনার জানান, তারা গুলিকারী ব্যক্তিকে শনাক্ত করেছেন। কিন্তু তাকে এখনও ধরতে পারেননি।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের জন্য ঘটনার পর থেকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। তবে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ফলে সন্দেহভাজন ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল-আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো।

সেই সন্দেহভাজন ব্যক্তির ব্যাপারে কারও কাছ কোনো প্রকার তথ্য থাকলে ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০, ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২ এই দুই নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

আপডেট সময় : ১২:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫