ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে একটি ১২ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামের একটি ১২তলা ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ভবন থেকে বিভিন্ন সিঁড়ি দিয়ে এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি সংস্থাটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আপডেট সময় : ১২:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫