ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কতৃপক্ষ।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। তবে দমকল বাহিনীর আগুন নেভাতে সক্ষম হয়েছে এবং ভবনের ভেতরে আরও সম্ভাব্য হতাহতদের খোঁজ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগার সময় কিছু কর্মচারী সেই সময় ভবনে দুপুরের খাবার খাচ্ছিলেন এবং অনেকে বাইরে বের হয়েছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম কমপাস টিভির সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কয়েক ডজন অগ্নিনির্বাপক কর্মী ভবনের ভেতরে থাকা লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ভবনটি জাপানি ড্রোন কোম্পানি টেরা ড্রোন কর্পোরেশনের অফিস, যারা খনি ও কৃষি খাতে জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সরবরাহ করে।

আগুন লাগার বিষয়ে মন্তব্যের অনুরোধের জন্য সাড়া দেয়নি কোম্পানিটি।

সূত্র: রয়টার্স

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০

আপডেট সময় : ০৭:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫