ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মরুভূমিতে উচ্চগতির রেল চালু করছে সৌদি-কাতার

এবার মরুভূমির বুকে চলবে বুলেট ট্রেন! সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং কাতারের রাজধানী দোহাকে সংযুক্ত উচ্চগতির রেল যোগাযোগ স্থাপন করছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই প্রতিবেশী দেশ।

ইতোমধ্যে এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র মধ্যে।

সৌদির রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সোমবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, দু’দেশের মধ্যে প্রস্তাবিত যে ট্রেনটি চলবে— সেটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার।

সেই হিসেবে এই ট্রেনে মাত্র ২ ঘণ্টায় রিয়াদ থেকে দোহা কিংবা দোহা থেকে রিয়াদ পৌঁছাতে পারবেন যাত্রীরা। আকাশ পথে রিয়াদ ও দোহার মধ্যকার দূরত্ব ৯০ মিনিটের।

সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে এসপিএ জানিয়েছে, এ রেল নেটওয়ার্ক স্থাপন ও চালু হতে সময় লাগবে ৬ বছর। আপাতত রিয়াদ-দোহা রুটে চলাচল করলেও পরে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে দুই সৌদি শহর আল হোফুফ এবং দাম্মামকেও।

রেল নেটওয়ার্ক চালুর পর প্রতিবছর দুই দেশের অন্তত ১০ লাখ যাত্রী উপকৃত হবেন বলে আমা করা হচ্ছে।

নতুন এই চুক্তি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

২০১৭ সালে কাতারের সঙ্গে সৌদির ব্যাপক বিবাদ হয়েছিল। সেই বিবাদের জেরে দোহার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করেছিল সৌদি।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২১ সালে দুই দেশের মধ্যেকার শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে। ওই বছরই কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে সৌদি ও কাতার।

এই সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তি দেয় দোহায় মোহাম্মদ বিন সালমানের সফর। ২০২১ সালে কাতারে নিজের প্রথম সফরে গিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মরুভূমিতে উচ্চগতির রেল চালু করছে সৌদি-কাতার

আপডেট সময় : ০৭:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫