ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তবে কি পায়ের চোট সেরে দলে পিরছেন মোহাম্মদ শামি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

বেঙ্গালুরু স্টেডিয়ামে প্রায় ১৯ বছর পর হেরেছে টিম ইন্ডিয়া। ৩৬ বছর পর ঘরের মাঠে টেস্ট হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিজেদের ইতিহাসে বেশকিছু লজ্জার সাক্ষী বেঙ্গালুরুর এই টেস্টে হয়েছে ভারত।  নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ হতেই যে মাঠে নেমেছেন মোহাম্মদ শামি।

বিশ্বকাপের ফাইনালের পর এই পেসারকে আর দলের সঙ্গেই পায়নি ভারত। পায়ের চোট থেকে সেরে উঠার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী এই পেসার। চলমান নিউজিল্যান্ড সিরিজের ভারত দলে নেই তিনি। তবে আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফির অস্ট্রেলিয়া সফরের দলে তার থাকার সম্ভাবনা রয়েছে। আর তারই সম্ভাবনা জোরালো করলেন বেঙ্গালুরুতে পুরোদমে বোলিং করে।

ম্যাচ শেষ হওয়ার পর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচে এক ঘণ্টার বেশি সময় ধরে বোলিং করেছেন শামি। এর পাশাপাশি ফিল্ডিংয়ের কিছু ড্রিলও সম্পন্ন করেন শামি। তার বোলিংয়ের সময় উপস্থিত ছিলেন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার। এছাড়া বোলিং কোচ মরনে মরকেলও দেখেছেন শামির বোলিং।

পুরো এক ঘণ্টার বোলিংয়ে কোনো অস্বস্তি দেখা যায়নি শামির। শেষ দিকে ফিল্ডিংয়ের ড্রিলের আগে কিছুক্ষণ বিরতি নিতে দেখা যায় তাকে। স্থানীয় সময় দুপুর আড়াইটা থেকে বোলিং শুরু করেন শামি। ব্যাটিং করছিলেন নায়ার। পুরো রানআপে বোলিং চালিয়ে গেছেন মোহাম্মদ শামি।

এর আগে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষেও ৪৫ মিনিটের মত বোলিং করেন শামি। সেবার পুরো রানআপের পাশাপাশি ছোট রানআপেও বল করেন মোহাম্মদ শামি।

উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন মোহাম্মদ শামি। সেই বিশ্বকাপেই জাভাগাল শ্রীনাথকে টপকে হয়েছিলেন বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী। কিন্তু এরপরেই থমকেছে তার যাত্রা। পায়ের ইনজুরির কারণে প্রায় ৯ মাস ধরেই আছেন মাঠের বাইরে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তবে কি পায়ের চোট সেরে দলে পিরছেন মোহাম্মদ শামি

আপডেট সময় : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪