ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার

নাইজার রাজ্যে গেল নভেম্বর মাসে অপহৃত ১০০ স্কুল শিক্ষার্থীকে মুক্ত করতে সক্ষম হয়েছে নাইজেরিয়ার সরকার। স্থানীয় সম্প্রচার মাধ্যম চ্যানেলস টেলিভিশনের বরাতে সিএনএন এ খবর জানিয়েছে।

গত ২১ নভেম্বর দেশটির অন্যতম বড় এই অপহরণকাণ্ড ঘটেছিল বলে জানিয়েছে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া। সেদিন নাইজার রাজ্যের পাপিরিতে সেন্ট মেরিস ক্যাথলিক আবাসিক স্কুলে বন্দুকধারীরা হামলা করে ৩০৩ জন শিশু ও ১২ জন স্কুলকর্মীকে অপহরণ করে।

পরবর্তী কয়েক ঘণ্টায় ৫০ শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। এরপর থেকে বাকি শিশুদের এবং নিখোঁজ স্কুলকর্মীদের অবস্থান বা অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। নিখোঁজদের মধ্যে ছয় বছর বয়সী শিশুও ছিল।

কীভাবে তাদের একশ’ জনকে উদ্ধার করা গেল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি চ্যানেলস টেলিভিশন।

খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও নাইজার রাজ্য কর্তৃপক্ষ বলছে, শিশুদের মুক্তি সম্পর্কে তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাইজেরিয়ার সরকারও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার নাইজার রাজ্য প্রধানের মুখপাত্র ড্যানিয়েল আটোরি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে জানি না এবং ফেডারেল সরকার থেকেও কোনো বার্তা পাইনি। আমরা আশা করি এবং প্রার্থনা করি এটি সত্য হোক এবং বাকি শিশুদের মুক্তির অপেক্ষায় থাকব।’

সিএনএন লিখেছে, চিবোক গণঅপহরণের এক দশক বাদে স্কুলে আক্রমণের এ ঘটনা নাইজেরিয়ার দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতার সমস্যাকে আবার সামনে এনেছে।

এ ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের প্রতি কথিত দুর্ব্যবহারের অভিযোগে দেশটির ওপর কঠোর নজরদারি রেখেছেন।

রোববার সকালে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল নাইজেরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নূহু রিবাদুর সঙ্গে আবুজায় সাক্ষাৎ করেছে। রিবাদু জানান, বৈঠকে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং নাইজেরিয়া-যুক্তরাষ্ট্র নিরাপত্তা অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার

আপডেট সময় : ০৫:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫