ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

মহান বিজয়ের মাস ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি। আজ সোমবার (৮ ডিসেম্বর) ৭ দিন ব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন। ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউট মিলনায়তনে শুরু হয়েছে আজকের দিনের কর্মসূচি।

কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি। যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনি ইশতেহার।

দিনের দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। এতে সভাপতিত্ব করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এর আগে, গতকাল উদ্বোধন করা হয় সাত দিনব্যাপী এই কর্মসূচি। ১৩ ডিসেম্বর শেষ হবে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি

আপডেট সময় : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫