ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

‘ধর্ম–বর্ণ–ভিন্নমত, সবার জন্য খেলাফত’ এই স্লোগানকে ধারণ করে আজ সোমবার (৮ ডিসেম্বর) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

১৯৮৯ সালের এই দিনে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকসহ দেশের শীর্ষ আলেম-উলামা ও দ্বীনদরদী চিন্তাবিদদের নেতৃত্বে যে যাত্রা শুরু হয়েছিল—৩৬ বছর পরও সেই চেতনাই সংগঠনের প্রেরণা ও শক্তি।

রোববার (৭ ডিসেম্বর) দলটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে দেশবাসী ও সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তারা বলেন, বাংলাদেশ আজ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপে ও সামাজিক সংকটে ঘেরা। শুধু সরকার বা ক্ষমতার পরিবর্তন নয়— দুর্নীতি, বৈষম্য, দারিদ্র্য, আইনশৃঙ্খলার অবনতি ও নৈতিক অবক্ষয় রোধে প্রশাসনিক, বিচারিক ও সামাজিক সংস্কার জরুরি।

নেতার বলেন, দেশের সার্বিক কল্যাণের পথ হলো—ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায়, সহনশীলতা এবং সব নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে ৫-দফা দাবি উত্থাপন করেছি—তা রাজনৈতিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের ভিত্তি রূপে কাজ করবে বলে বিশ্বাস করি। একই দাবিতে সমমনা আট দল নিয়ে যুগপৎ কর্মসূচিও চলছে।

তারা দেশবাসী, জুলাই বিপ্লবের সব অংশীজন ও নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, শুধু স্লোগান নয়; সচেতনতা, সংগঠন ও গণআন্দোলনের মাধ্যমে ন্যায়ভিত্তিক পরিবর্তনের পথে এগোতে হবে।

৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন প্রত্যয়ে ঘোষণা করছি— “আসুন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলি”, বলেন তারা।

নেতারা আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—জনতার ঐক্য, ইসলামী আদর্শের প্রতি আস্থা ও আল্লাহর রহমতে বাংলাদেশ খুব শিগগিরই ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট সময় : ০১:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫