ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের রিমান্ডে শাহরিয়ার কবির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হওয়ার মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাহাবুল ইসলাম তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

উল্লখ্যে, গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মহাখালীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

দুই দিনের রিমান্ডে শাহরিয়ার কবির

আপডেট সময় : ১১:৫২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪