ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ।

রোববার গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ হামলাকে নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে অভিহিত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বিবৃতিতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে আসাদুজ্জামান ফুয়াদের ভূমিকা অপরিসীম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিদ্রোহী ভূমিকা ফ্যাসিবাদের ওপর আতঙ্ক সৃষ্টি করেছিল। বিশেষ করে, জুলাই গণঅভ্যুত্থানের পরেও সংস্কার, বিচার ও নির্বাচনের ক্ষেত্রে তার ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা ঈর্ষণীয়। এমন একজন জাতীয় নেতাকে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, এই কাপুরুষোচিত হামলা আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। নির্বাচনের সময়ে রাজনৈতিক সমালোচনা হলো গণতান্ত্রিক সৌন্দর্য। সেই সমালোচনাকে কেন্দ্র করে যদি জাতীয় নেতাদের ওপর হামলা চালানো হয়, তাহলে আসন্ন নির্বাচন উৎসবমুখর হওয়ার আশা ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, অবিলম্বে আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে সকল রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

আপডেট সময় : ০১:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫