ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে, জাতি কোনো তামাশা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্দেশনাও দেওয়া হয়েছে। কমিশন যথা সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

রোববার বিকেলে মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভা তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ আসন কমিটির পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান সভাপতিত্ব করেন। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আসন কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খানের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হেলাল উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন খান, মুহাম্মদ শরিফুল ইসলামসহ ঢাকা-৮ সংসদীয় এলাকার সাংগঠনিক সকল থানা আমির, নায়েবে আমির, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, ডিসেম্বরের ১০ বা ১১ তারিখ কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একটি দল সংঘবদ্ধভাবে নির্বাচন ভন্ডুলের চক্রান্ত আর ষড়যন্ত্র করছে। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রে নির্বাচনের রোডম্যাপ পরিবর্তন করা যাবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণ সজাগ ও সতর্ক রয়েছে। প্রশাসনে দলীয়করণ বন্ধ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত রোডম্যাপে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

উপস্থিত দায়িত্বশীল নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রকারীরা নানারকম অপপ্রচার চালাচ্ছে। সকল অপপ্রচার জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে তিনি সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জামায়াতে ইসলামীর প্রতি যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই ধারা বজায় রাখতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে আমাদের ত্যাগ, আমাদের কুরবানি অব্যাহত থাকবে এবং রাখতে হবে। ইসলামি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে একটি সুখি-সমৃদ্ধ বৈষম্যহীন কল্যাণ ও মানবিক বাংলাদেশ গঠনে তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীকে নিঃস্বার্থ ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ শামছুর রহমান ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর প্রতি জনগণের সমর্থনের সার্বিক দিক তুলে ধরে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের সমর্থন ও ভালোবাসা দেখে একটি কুচক্রী মহল নানান রকম অপপ্রচার চালানোর চেষ্টা করছে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জনের লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে তিনি ঢাকা-৮ আসনের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

আপডেট সময় : ০১:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫