ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর জেরে সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি।

যুক্তরাষ্ট্র ও কানাডার স্থানীয় শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪১ মিনিটে হয়েছে এ ভূমিকম্প। খবর এএফপি ও ইয়াহু নিউজের।

এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার হলো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী এবং প্রত্যন্ত একটি এলাকা।

আলাস্কার জুনেউ শহর থেকে ২৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং কানাডার প্রদেশ ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান এই এপিসেন্টারের।

ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এপিসেন্টারটির অবস্থান ছিল বলে জানিয়েছে ইউএসজিএস। কানাডা ইতিহাসে এটি তৃতীয় বৃহৎ ভূমিকম্প। এর আগে দেশটিতে ১৬৬৩ সালে ৭.৩+ মাত্রার এবং ১৯৪৬ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড এএফপিকে বলেছেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং বহু মানুষ সেটির কম্পন অনুভব করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্পের প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেছে। তবে আমরা এখনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাইনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

কানাডায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫