ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সাদিক কায়েমের প্রার্থী হওয়ার গুঞ্জন, যা জানাল ছাত্রশিবির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নির্বাচন করছেন বলে গুঞ্জন উঠেছে। এ বিষয়ে পরিষ্কার বার্তা দিযেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাসে কেন্দ্রীয় শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, সাদিক কায়েম, ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন। এমন খবরের সত্যতা যাচাই করতে অনেকেই নক দিচ্ছেন।

তিনি বলেন, ইতোমধ্যে ২/১ জন সাংবাদিক এই ইস্যুতে ফেসবুকে পোস্টও করেছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দুদিন আগে মিডিয়াতে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

ছাত্রশিবিরের এই নেতা বলেন, আমরা আবারও বলছি— এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়নি। কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিসিয়ালি জানিয়ে দেব, ইনশাআল্লাহ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাদিক কায়েমের প্রার্থী হওয়ার গুঞ্জন, যা জানাল ছাত্রশিবির

আপডেট সময় : ১২:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫