ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে সরকার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশে জমি ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব জেলায় ডিজিটাল নামজারি ব্যবস্থা চালু করা হবে। ২০২৫ সালের জুলাই থেকে এ ব্যবস্থা ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে।

নতুন ব্যবস্থার ফলে পুরোনো ধারণা— “দলিল থাকলেই জমির মালিকানা”—আর কার্যকর থাকছে না। ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’-এর বিধান অনুযায়ী এখন থেকে জমির মালিকানা বৈধ করতে অবশ্যই নামজারি সম্পন্ন করতে হবে।

নামজারি না করলে যেসব সমস্যায় পড়তে হবে

সরকারি নথিতে জমির বৈধ মালিক হিসেবে গণ্য হবেন না

জমি বিক্রি, হস্তান্তর বা খাজনা পরিশোধ করা সম্ভব হবে না

ভবিষ্যতে জমি নিয়ে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি তৈরি হবে

সরকারি সূত্র জানায়, দলিলের ভিত্তিতে জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করার পুরোনো পদ্ধতি বন্ধ করা হয়েছে। ফলে জমি ক্রয় কিংবা উত্তরাধিকারসূত্রে গ্রহণের পর দ্রুততম সময়ে নামজারি করা এখন বাধ্যতামূলক।

নামজারি প্রক্রিয়া

আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যাবে

সরকারি ফি ১,১৭০ টাকা

আবেদন দাখিলের পর এসএমএসের মাধ্যমে শুনানির তারিখ জানানো হবে

অভিযোগ বা সহায়তার জন্য হেল্পলাইন ১৬১২২

প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, নামজারি ছাড়া জমি রাখা ঝুঁকিপূর্ণ। এতে কারও পক্ষে অন্যায়ভাবে জমি বিক্রি করা, মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করা বা আপনার অধিকার অস্বীকার করা সহজ হয়ে যায়। ডিজিটাল রেকর্ডে নাম না থাকলে ভবিষ্যতে নিজের জমির মালিকানা প্রমাণ করাও কঠিন হয়ে যেতে পারে।

উল্লেখ্য, সরকার এ কারণেই দ্রুত নামজারি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে, যাতে জমির মালিকানা সংক্রান্ত কোনো সমস্যার সৃষ্টি না হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে সরকার

আপডেট সময় : ১১:১৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫