ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দাবিতে রংপুরে ৮ দলের সমাবেশ বিকেলে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ঘোষণাসহ পাঁচ দাবিতে আজ (বুধবার) রংপুরে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলার কালেক্টরেট মাঠে এই সমাবেশ শুরু হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, সমাবেশে রংপুর বিভাগের ৫৮টি উপজেলার জামায়াতসহ আটদলের নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে যোগ দেবেন।

আরও জানা গেছে, সমাবেশে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আট দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

যে ৫ দাবি ৮ দলের

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করা।

২. জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা।

৩. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৪. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

দাবিগুলো আদায়ে এর আগে রাজধানী ঢাকায় একাধিক কর্মসূচি পালন করেছে আট দল।

জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়া অন্য দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং ডেভেলপমেন্ট পার্টি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

৫ দাবিতে রংপুরে ৮ দলের সমাবেশ বিকেলে

আপডেট সময় : ০১:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫