ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিপুল পেট্রোল-ককটেল ও গান পাউডার উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ত্রিকোণ পার্ক থেকে বিপুল সংখ্যক পেট্রোল ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। এ সময় ৭০০ গ্রাম গান পাউডার ও ৪০০ গ্রাম স্প্রিন্টারসহ বিপুল পরিমাণে বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।

‎সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এসব বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১০টায় র‍্যাব-২ সিপিএসসি ও র‍্যাব হেডকোয়ার্টার ইউনিটের বিশেষ যৌথ অভিযানে মোহাম্মদপুর টাউনহল সংলগ্ন মোহাম্মদপুর শহীদ পার্ক ও খেলার মাঠের বিপরীতে লালমাটিয়া ত্রিকোণ পার্কের ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৭টি পেট্রোল বোমা, ৪টি ককটেল, ৭০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম স্প্লিন্টার ও তারকাঁটা, ৪টি টেপ, ৭০০ মিলি পেট্রোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গান পাউডার, স্প্লিন্টার, তারকাঁটা ও টেপ দ্বারা আরও আনুমানিক ২০-২৫টি ককটেল বানানো সম্ভব।

তিনি আরও জানান, এসব সরঞ্জাম দিয়ে দুর্বৃত্তরা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও তার আশপাশ এলাকায় নাশকতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে এসব বিস্ফোরক দ্রব্য দ্রুত উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামতসমূহ র‍্যাব হেডকোয়ার্টার বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা ধ্বংস করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

রাজধানীতে বিপুল পেট্রোল-ককটেল ও গান পাউডার উদ্ধার

আপডেট সময় : ১১:৫২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫