ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সীমান্তে নতুন ধরনের কাঁটাতারের বেড়া দিতে চায় ভারত

বাংলাদেশ সীমান্তে নতুন ডিজাইনের কাঁটাতারের বেড়া স্থাপনের ব্যাপারে ভাবছে ভারত।

রোববার (৩০ নভেম্বর) দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) অলোক কুমার চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজা ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে ত্রিপুরা অংশে আছে ৮৫৬ কিলোমিটার সীমান্ত। খবর পিটিআই’র।

বার্তাসংস্থা পিটিআইকে বিএসএফের এ কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তের বেশিরভাগ অংশের কাঁটাতারের বেড়াগুলোর মেয়াদ পেরিয়ে গেছে। ত্রিপুরায় অতিবৃষ্টি আন্তর্জাতিক সীমান্তের বেড়াকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা পুরোনো বেড়া সরিয়ে নতুন বেড়া স্থাপনের প্রক্রিয়ায় আছি।

বিষয়টি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেছেন, “আমরা আশাবাদী, সীমান্ত ব্যবস্থা জোরদারে নতুন ডিজাইনের বেড়া নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ ও ভারতীয় সীমান্তবাহিনীর মধ্যে সম্পর্ক বেশ সৌহার্য্যপূর্ণ এবং সহযোগিতামূলক রয়েছে বলেও জানান অলোক কুমার চক্রবর্তী।

ভারতের মোট পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার মোট দৈর্ঘ্য ৪০৯৬ কিলোমিটার। এই পাঁচটি রাজ্য হলো—পশ্চিমবঙ্গ, যা ২ হাজার ২১৭ কিলোমিটার সীমান্ত নিয়ে সবচেয়ে বেশি অংশজুড়ে রয়েছে। এরপর রয়েছে ত্রিপুরা (৮৫৬ কিমি), মেঘালয় (৪৪৩ কিমি), মিজোরাম (৩১৮ কিমি), এবং সবশেষে আসাম (২৬২ কিমি)।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে নতুন ধরনের কাঁটাতারের বেড়া দিতে চায় ভারত

আপডেট সময় : ০৬:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫