ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

‎রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎সোমবার (১ ডিসেম্বর) বেলা ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, একটি ৬ তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

আপডেট সময় : ০৫:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫