ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্যুটকেসে মিললো নিখোঁজ ফ্যাশন ইনফ্লুয়েন্সার স্টেফানির মরদেহ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

অস্ট্রিয়ার জনপ্রিয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার স্টেফানি পিপারের নিখোঁজ হওয়ার ঘটনার রহস্য তৈরি করেছিল। অবশেষে জানা গেছে তার করুণ পরিণতি। কয়েকদিনের অনুসন্ধানের পর একটি স্যুটকেসের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ৩১ বছর বয়সী স্টেফানির লাশ। তদন্তে জানা গেছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার প্রাক্তন প্রেমিক, এবং তিনি পুলিশের কাছে এই হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছেন। 

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা যায়, হত্যার পর স্টেফানির দেহ স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার একটি জঙ্গলে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় অভিযুক্তের দুই আত্মীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। স্টেফানি ২৩ নভেম্বর রাতে একটি ক্রিসমাস পার্টি থেকে বাড়ি ফেরার পর নিখোঁজ হন। বন্ধুদের পাঠানো বার্তায় তিনি জানান, নিরাপদে বাড়ি পৌঁছেছেন। পরে আরেকটি মেসেজে জানান সিঁড়ির ঘরে কেউ আছে বলে তার সন্দেহ হচ্ছে। এরপরই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্টেফানি পিপার মেকআপ, ফ্যাশন এবং মিউজিক নিয়ে কনটেন্ট বানানোর জন্য অনলাইন জগতে পরিচিত মুখ ছিলেন। পরিবারের সদস্যরা স্টেফানির নিখোঁজ হওয়ার খবর দেয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। ইনফ্লুয়েন্সারটি কর্মস্থলে না পৌঁছানোয় সন্দেহ আরও বাড়ে। তদন্তে উঠে আসে, তার প্রাক্তন প্রেমিক কয়েকবার স্লোভেনিয়া এসেছিলেন

প্রতিবেশীরা জানান, সেদিন রাতে তারা অ্যাপার্টমেন্টে ঝগড়ার শব্দ শুনেছিলেন এবং স্টেফানির প্রাক্তন প্রেমিককে ভবনে ঢুকতে দেখেন। পরে স্লোভেনিয়া–অস্ট্রিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিং লটে তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনার পর পিপারের প্রাক্তন প্রেমিকে স্লোভেনিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

স্যুটকেসে মিললো নিখোঁজ ফ্যাশন ইনফ্লুয়েন্সার স্টেফানির মরদেহ

আপডেট সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫