ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল রোববার তিনি হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন এবং কথাবার্তায় সাড়া দিয়েছেন বলে চিকিৎসক ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বেসরকারি এক গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছেন, উন্নতি হলেও তিনি এখনো ঝুঁকিমুক্ত নন।

দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পরিবারের উদ্বেগ থাকলেও এখন পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকদের মতে, দীর্ঘ ফ্লাইট, যাত্রাপথের শারীরিক চাপ ও পরিবেশগত পরিবর্তন এ মুহূর্তে তাঁর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই দেশে থেকেই তার অবস্থা স্থিতিশীল করার দিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জানা গেছে, গতকালও বেগম খালেদা জিয়ার কিডনির ডায়ালাইসিস করা হয়েছে। তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না। গুরুতর অসুস্থ হয়ে তিনি এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি। লিভারের জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শরীরে পানি জমা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা একসঙ্গে দেখা দেওয়ায় চিকিৎসা আরও জটিল হয়ে উঠেছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এইচডিইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট)–তে রাখা হয়েছে।

চিকিৎসকদের মতে, তার শ্বাসকষ্ট, পানি জমা ও কিডনির সমস্যাগুলোকে সমন্বয় করে সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন এবং তার অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল। চিকিৎসকদের লক্ষ্য এখন তাঁকে বিমানযাত্রা সহ্য করার মতো অবস্থায় আনা, যদিও সে পর্যায়ে তিনি এখনও পৌঁছাননি।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার বিদেশে নেওয়ার বিষয়ে সরাসরি যোগাযোগ রেখে বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

বিএনপির নেতারা প্রতিদিন তার খোঁজখবর নিলেও হাসপাতালের সামনে ভীড় এড়াতে দলীয়ভাবে অনুরোধ জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

আপডেট সময় : ০৭:৩৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫