ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে: মির্জা ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

‘লুটপাটকারীদের শাস্তি দিন কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ বিএনপি সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে: মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিন। কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয়। প্রতিষ্ঠান বন্ধ করে কেনো বেকারত্ব তৈরি করছি? এগুলো ভাবতে হবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছে। বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে- এ কথা কেউ বলতে পারেনি।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের ব্যাপারে চিন্তাভাবনা পরিবর্তন করা দরকার। তাদের বিশ্বাস করতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বিএনপি সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫