ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের তফসিল ঘোষণা কবে? সম্ভাব্য সময় জানালেন সিইসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘হোপফুলি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। তখনই বিস্তারিত তারিখ জানা যাবে।’

আরেক প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, ‘গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। সরকার এবং ইসি এসকসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত উল্লেখ করে সিইসি বলেন, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো। বাংলাদেশের আইনশৃঙ্খলা কখনোই শতভাগ নিখুঁত ছিল না। বিচ্ছিন্ন ঘটনা সব সময়ই থাকে। তবে আগের তুলনায় পরিস্থিতি অনেক উন্নত। সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

মক ভোটিং নিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আইডিয়ার পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার তার সার্বিক বিষয়ে দেখতে চেয়েছে ইসি। গত পনের বছরে ভোট দেয়ার প্রক্রিয়া দেখেনি জনগণ। সেটা দেখাতে এবং ভোট দেওয়ার প্রক্রিয়া জানাতে এই মক ভোটিংয়ের আয়োজন। একইসঙ্গে দুই ব্যালটে কত সময় লাগছে তাও দেখা হচ্ছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নির্বাচনের তফসিল ঘোষণা কবে? সম্ভাব্য সময় জানালেন সিইসি

আপডেট সময় : ০১:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫