ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শুধু দু’জন নন, আরও উপদেষ্টা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন: আসিফ মাহমুদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্য কয়েকজন উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন করবো ঘোষণা দিয়েছি, কোথা থেকে করবো ঘোষণা দেইনি। এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে না। তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না।’

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করবো। কোন দল থেকে নির্বাচন করবো তা এখনো ঠিক করিনি। শুধু দু’জন ছাত্র উপদেষ্টা নন, আরও অন্য উপদেষ্টা নির্বাচন করতে পারেন।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমানে কুমিল্লার ভোটার। সম্প্রতি তিনি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই গুঞ্জন রয়েছে, তিনি হয়তো এই আসন থেকেই নির্বাচন করবেন। বিএনপি এই আসনে কোনো প্রার্থী এখনও ঘোষণা করেননি।

গত ৯ নভেম্বর তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘ঢাকা থেকেই নিশ্চিতভাবে নির্বাচন করবো। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছে আছে। কবে পদত্যাগ করবো, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু দু’জন নন, আরও উপদেষ্টা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫