ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই: তারেক রহমান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ‘নতুনভাবে স্বাধীনতা’ পেলেও এখনও দেশমাতৃকার বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত থেমে নেই। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। শহীদ ডা. শামসুল আলম মিলনের আত্মত্যাগ সবসময় গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা জোগায়।

বুধবার (২৬ নভেম্বর) শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এই মন্তব্য করেছেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আমি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক নির্ভিক সৈনিক শহীদ ডা. শামসুল আলম মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অকুতোভয় শহীদ ডা. মিলনের আত্মদানে হারানো গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়। তার আত্মদানের মধ্য দিয়ে ৯ বছরের স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন চুড়ান্ত বিজয়ের পথে ধাবিত হয়। স্বৈরাচারকে উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিল তার দৃঢ় অঙ্গীকার। বুকের তাজা রক্তের বিনিময়ে তিনি গণতন্ত্রের বিজয় এনেছিলেন। এই পথ ধরেই দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত আওয়ামী সরকারের বিগত ১৬ বছরের দূর্বিষহ শাসনামলে মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছিল। দেশের মানুষ তাদের সকল অধিকার হারিয়ে ফেলেছিল। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল।

এদিকে দিবসটি উপলক্ষ্যে আলাদা বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

দেশের বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই: তারেক রহমান

আপডেট সময় : ০৫:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫