ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৯ শিশুসহ নিহত ১০

আফগানিস্তানের একাধিক প্রবেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এর মধ্যে খোশত প্রদেশের একটি বাড়িতে চালানো বিমান হামলায় ৯ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। নিহত অন্যজন নারী। খবর আল জাজিরা ও রয়টার্সের।

পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় আধাসামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হওয়ার একদিন পর এই হামলার ঘটনা ঘটল।

তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক্স (আগের টুইটার) বার্তায় ১০ জন নিহত হওয়ার দাবি করেন।

জবিহুল্লাহ মুজাহিদ বলেন, মধ্যরাতে খোশত প্রদেশের গুরবুজ জেলার একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ ছেলে ও চার মেয়ে শিশু রয়েছে। এছাড়া তাদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

মুজাহিদ আরও জানান, একই সময় কুনার প্রদেশের উত্তর-পূর্ব এবং পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। তারা সাধারণ নাগরিক।

তবে এসব হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ।

অক্টোবরে সীমান্তে হামলার পর থেকে উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক। এমন অবস্থার মধ্যে ১৯ অক্টোবর দোহায় অনুষ্ঠিত বৈঠকে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসলামাবাদ ও কাবুল। পরে ইস্তাম্বুলে একাধিক বৈঠক হলেও হয়নি কোনো সমঝোতা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৯ শিশুসহ নিহত ১০

আপডেট সময় : ০৫:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫