ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে বিএনপির প্রতিনিধি দল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন ভবনে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছে। এই দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা।

মঙ্গলবার(২৫ নভেম্বর) বিকাল ৪টার কিছু পর নির্বাচন কমিশনে এসেছেন তারা।

ইসি সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসিম উদ্দিনের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে আলাপ হতে পারে।

অন্য দিকে একই সময়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর  নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও নির্বাচন কমিশনে গেছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপির নেতারা।  প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম।

ইসি সূত্র জানায়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ও সংসদ নির্বাচন গণভোট নিয়ে আলোচনা হতে পারে তাদের সঙ্গে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ইসিতে বিএনপির প্রতিনিধি দল

আপডেট সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫