ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সৌদি ও ইরাকে ভূমিকম্প

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪।

একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। খবর সৌদি গ্যাজেটের।

সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

একই সময়ে ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

এবার সৌদি ও ইরাকে ভূমিকম্প

আপডেট সময় : ০২:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫