ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অনুপ্রবেশ মামলায় অবশেষে জামিন পেলেন ভারতের সখিনা বেগম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

অনুপ্রবেশের মামলায় ভারতীয় নারী সখিনা বেগমকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৩ নভেম্বর) উভয়পক্ষের শুনানির পর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন। এ সময় আদালতে সখিনা বেগম উপস্থিত ছিলেন। পরদিন সোমবার কারামুক্ত হবেন তিনি।

সখিনা বেগমের পক্ষের আইনজীবী রহমাতুল্যাহ সিদ্দিক বলেন, মামলাটি জামিনযোগ্য ধারা। সখিনা বেগম ইচ্ছে করে এ দেশে আসেননি। জোর করে তাকে পাঠানো হয়েছে। তার জামিনের প্রার্থনা করছি।

উভয়পক্ষের শুনানির পর আদালত সখিনা বেগমকে আশ্রয়দাতা ক্লান্তি আক্তার, তার মা জাকিয়া ও খালা ময়না আক্তারের জিম্মায় জামিনের আদেশ দেন। আগামীকাল সোমবার কারামুক্তি পাবেন সখিনা বেগম বলে জানান আইনজীবী রহমাতুল্যাহ সিদ্দিক।

আশ্রয়দাতা ক্লান্তি আক্তার বলেন, এর আগে চার দফা জামিন শুনানিতে এসেছিলাম। কিন্তু জামিন হয়নি। আজ জামিন হয়েছে। খুব আনন্দ হচ্ছে।

সখিনা বেগমকে কয়েকমাস আগে ভারতের আসাম থেকে ধরে নিয়ে বাংলাদেশে ঠেলে দেয় দেশটির সীমান্তরক্ষা বাহিনী বিএএসএফ। এ নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর শোরগোল পড়ে যায়। তবে এর আগেই তাকে হেফাজতে নেয় ভাষানটেক থানা পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সকিনাকে ভাষানটেক থানার টিনশেড টেকপাড়া গলির মাথায় পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতের নাগরিক বলে দাবি করেছেন। আসামের নলবাড়ী জেলার বরকুড়া গ্রামের বাসিন্দা সখিনার পরিবারের অভিযোগ, বিএসএফ তাকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশের জন্য ‘দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২’-এর অধীনে তার বিরুদ্ধে মামলা হয়। কয়েক দফা জামিন আবেদন নাকচ হওয়ার পর আজ রোববার তার আবেদনে সাড়া দিয়েছেন ঢাকার আদালত।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনুপ্রবেশ মামলায় অবশেষে জামিন পেলেন ভারতের সখিনা বেগম

আপডেট সময় : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫