ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভূমিকম্পের ‌‘সতর্কতা অ্যাপ’ চালুর চিন্তা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভূমিকম্প নিয়ে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। অনেক দেশে ভূমিকম্প বিষয়ক অ্যাপ আছে। আমরাও চিন্তা-ভাবনা করছি এমন একটা অ্যাপ চালু করা যায় কি না।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বাড়িঘর তৈরি করার সময় বিল্ডিংকোড যেন সবাই মেনে চলি। বিল্ডিংকোড না মেনে চললে ভবিষ্যতে আরও পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা জলাশয়গুলো ভরে বিল্ডিং করে ফেলি। একটা ভূমিকম্প হওয়ার পরে নিচে মানুষ মাঠে দাঁড়াবে সেই মাঠও নেই। এগুলোর দিকে রাজউকসহ সবাই যেন একটু খেয়াল করে।

ভূমিকম্প নিয়ে দেশের ফায়ার সার্ভিস কতটা প্রস্তুত জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রস্তুতি ভূমিকম্পের মাত্রার ওপর নির্ভর করে। যেমন সেদিন ভূমিকম্পের পরপর ফায়ার সার্ভিস দ্রুত রেসপন্স করছে। কিন্তু বড় ধরনের কিছু হলে সেই সময় বোঝা যাবে। দোয়া করেন বড় ধরনের যেন না হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পের ‌‘সতর্কতা অ্যাপ’ চালুর চিন্তা

আপডেট সময় : ০২:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫