সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিদান ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ও ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর লালবাগ ওয়াটার গার্ডেন রেস্টুরেন্টে ৪র্থ সম্মেলনের মাধ্যমে মোঃ নাসির উদ্দিনকে সভাপতি ও মোঃ ফরহাদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে আব্দুজ্জাহের জাহিদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতীব এবং ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ইয়াছিন সুমন।
এ সময় বক্তারা বলেন, প্রতিদান ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। দেশের সকল দুর্যোগকালীন সময়ে প্রতিদান ফাউন্ডেশন এগিয়ে আসে। করোনা কালীন সময়ে ও ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রতিদান ফাউন্ডেশন অতুলনীয় অবদান রেখেছে। এছাড়াও প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচিসহ নানা ধরনের সামাজিক ও মানবিক কাজ করে আসছে প্রতিদান ফাউন্ডেশন। নতুন কমিটি গঠনের মাধ্যমে প্রতিদান ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও দুর্বার গতিতে এগিয়ে নেয়ার আহবান জানান বক্তারা।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের , চকবাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক রনি ,চকবাজার জরি ব্যবসায়ী সংগঠনের সভাপতি সুলতান শাহ, অভিযান ক্লাবের সভাপতি মোরশেদ আলম জামসেদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মোঃ আলতাফ,নোয়াখালী সোসাইটির সহ-সভাপতি মোশারফ হোসেন মিলন, প্রতিদান ফাউন্ডেশনের নোয়াখালীর সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, আলোর পথ সংগঠনের সভাপতি বরকত উল্লাহ, ঘোষকামতা যুব সংঘের উপদেষ্টা জাহাঙ্গির কোম্পানি, মিকাইলের স্বত্বাধিকারি মোঃ মনির, ধাইয়াং সোসাইটির সভাপতি মোঃ আলাউদ্দিন,মানব কল্যান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম. এ রহিম, বায়তুল নুর ইসলামি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আমির আহমেদ রহমানী প্রমুখ।
ওসমান গণি, স্টাফ রিপোর্টার : 





































