ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে তীব্র ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে। এই প্রাকৃতিক দুর্যোগে অনেকে হতাহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি ও গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শুক্রবার সকালে ঢাকায় ও আশপাশের কয়েকটি জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদফতর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে।

এছাড়া মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ভূমিকম্পের ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ

আপডেট সময় : ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫