ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভূমিকম্পে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় অবস্থানকালে ভূমিকম্পে হতাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এজন্য নিহত ব্যক্তির পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দেওয়া হবে।

ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আহত ব্যক্তির ক্ষেত্রে, চিকিৎসকের সুপারিশক্রমে এই সহায়তা দেওয়া হবে। সহায়তা গ্রহণের জন্য ব্যক্তি নিজে অথবা তার পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮।

গতকাল সকাল পৌনে ১১টার কিছু আগে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তীব্রতা ৫.৫ উল্লেখ করেছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন চারজন। এছাড়া নরসিংদীতে প্রাণ হারিয়েছেন বাবা-ছেলেসহ পাঁচজন। আহত হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ। তারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫